পুনমকে তসলিমার ভর্ৎসনা
আনন্দমেলা ডেস্ক
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে ভারতের বিতর্কিত মডেল পুনম পান্ডের কঠোর সমালোচনা করেলেন সে দেশে নির্বাসিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন। পুনম পান্ডের বিতর্কিত কর্মকা- এবং টুইটারে তার আপলোড করা অর্ধনগ্ন ছবিকে তসলিমা সস্তা পাবলিসিটি বলে আখ্যায়িত করলেন। তসলিমা নাসরিন সম্প্রতি টুইট করেন, বারবার বিবস্ত্র হয়েও পুনম তৃপ্ত নয়। সে প্রতিবার জঘন্য থেকেও জঘন্যতর কাজটিই করতে চায়। নতুন নতুনভাবে নোংরামিকে উপস্থাপন করতে চায়। তাছাড়া পুনমকে উদ্দেশ করে আরো অনেক ভর্ৎসনাও করেন তিনি টুইটারে। এর আগে কেউ পুনমকে এতোটা কঠোর এবং সরাসরিভাবে আক্রমণ করেননি। এ ধরনের বিতর্কিত মন্তব্য শোনার পর পুনমের অনুভূতি জানা যায়নি। তসলিমা টুইটারে আরো জানান, পুনম পান্ডে খুব ভালো করে জানে কিভাবে সবার নজরে আসতে হবে। তা বড় বড় কথা দিয়েই হোক কিংবা টুইটারে অর্ধনগ্ন ছবি পোস্ট করেই হোক। সে কখনোই নোংরামি করে ক্লান্ত হয় না। উল্লেখ্য, এ পুনম পান্ডে এখনো কোনো কাজের মতো কাজ করতে না পারলেও, তার বিতর্কিত টুইটার উপস্থিতি এবং তার বিতর্কিত মন্তব্য দিয়ে ভারতজুড়ে অনেক আলোচিত-সমালোচিত হয়েছেন। গেল বছরের ক্রিকেট বিশ্বকাপ চলার সময় বিতর্কিত ছবি তুলে পুনম প্রথম সবার নজরে আসেন। এরপর থেকে একের পর এক বিতর্কের সৃষ্টি করে এই স্বঘোষিত মডেল টুইটারে অনেক তোলপাড় করেছেন।
নিচে আপনার মন্তব্য টাইপ করুন :
-
আনন্দ মেলা
ফিচার পাতা
- শিল্পকলায় লোকজ গল্পের বাংলা চলচ্চিত্র উৎসব
- এক সঙ্গে নোবেল ও শখ
- বাংলাদেশে সুপার মার্কেট কালচারের দশকপূর্তি
- রাজশাহীতে অজ্ঞাত রোগে এক স্কুলের ১৪ ছাত্রী অজ্ঞান
- ছাতকে গ্যাসের হাইপ্রেশার লাইনে বিস্ফোরণ : সিমেন্ট উৎপাদন বন্ধ
- পাঁচ ব্যাংক পরিচালকের শেয়ার কেনার ঘোষণা
- পোরশা মাদরাসার এছলাহি জোড় সম্মেলন অনুষ্ঠিত
- সোনার বাংলা গড়তে সোনার মানুষ গড়তে চাই : এমপি ফারুক চৌধুরী
- আরব আমিরাতে পেপসি কোকাকোলা নিষিদ্ধ
- তত্ত্বাবধায়ক ইস্যুতে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর


Loading...