• আবহাওয়া
  • আবহাওয়া
    আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগে হালকা কুয়াশা পড়বে। সারাদেশের মধ্যে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার আধিক্য দেখা যাবে। এছাড়া রাতের তাপমাত্রা প্রায় কিছুটা কমবে। আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬.২৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫.৫৭ মিনিটে।
আজঃ বৃহস্পতিবার : ঢাকা : ২৩ ফেব্রুয়ারি ২০১২ : ১১ ফাল্গুন ১৪১৮ : ২৯ রবিউল আউয়াল ১৪৩৩ : বর্ষ ১৭ : সংখ্যা ৫৮ : র


টিপাইমুখ : যৌথ সমীক্ষার প্রতিনিধি দল চূড়ান্ত

বরাক নদের ওপর টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পে ভারতের সঙ্গে যৌথ সমীক্ষার জন্য প্রতিনিধি দল গঠন করেছে সরকার। ১০ সদস্যের প্রতিনিধি দলকে আগামী দুই বছরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিনিধি দলের ১৪ দফার কার্যপরিধিতে টিপাইমুখ বহুমুখী প্রকল্পের ফলে দুদেশের সংশ্লিষ্ট এলাকায় কি বিরূপ প্রভাব পড়তে পারে এবং কি কি উপকার হতে পারে তার সম্ভাব্যতা নিরূপণ করতে বলা হয়েছে। এ বিষয়ে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন গতকাল বুধবার আজকালের খবরকে বলেন, টিপাইমুখ প্রকল্পে ভারতের সঙ্গে যৌথ সমীক্ষার প্রতিনিধি দল গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। আগামী মাসে এই প্রতিনিধি দল ভারতে গিয়ে সেদেশের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করে যৌথভাবে কাজ শুরু করবে। মন্ত্রী...



নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় বিএনপি : ল্যাম্বার্টকে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদের বলেছেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তার দল আগামী নির্বাচন চায়। এ জন্য সরকারের সঙ্গে বিএনপি আলোচনা বসতেও প্রস্তুত। প্রতিনিধি...

পুঁজিবাজার : ক্ষতি পোষানোর পদক্ষেপ ১০ দিনে চূড়ান্ত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষানোর পদক্ষেপ আগামী ১০ দিনের মধ্যে চূড়ান্ত হবে। আস্থার সংকট কাটিয়ে পুঁজিবাজার স্থিতিশীল করতে সরকারের...

বিএনপি না গেলেও জাপা যাবে নির্বাচনে : এরশাদ

আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জাতীয় পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল বুধবার দলের বনানী কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ঢাকা মহানগর...

ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে পুলিশ-কারারক্ষী হাতাহাতি

ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে পুলিশ ও কারারক্ষীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাহির্বিভাগের সামনে দুই হাজতির কাছ থেকে ঘুষ নেয়ার টাকা ভাগাভাগিকে কেন্দ্র...

সিলেট জেলা আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার বৈঠক আজ

সিলেট জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে আজ বৈঠক করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ দুপুর ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের...

স্বাধীনতা বিরোধীদের বিচার দেখে মরতে চান মজিবর রহমান

’৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় দশম শ্রেণীর ছাত্র মজিবর রহমান পাক বাহিনীর অত্যাচার দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি। তিনি স্বাধীনতার জন্য পাক হানাদার ও রাজাকারদের চিরতরে বাংলার মাটি থেকে শেষ করে...

কিশোরগঞ্জে রাষ্ট্রপতিসহ ২২ ভাষাসৈনিককে সম্মাননা

মহান ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও বিশেষ অবদান রাখায় এ বছর কিশোরগঞ্জে রাষ্ট্রপতিসহ ২২ জন ভাষাসৈনিককে সম্মাননা দেয়া হয়েছে। মহান ২১ ফেব্র“য়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন এ...

বগুড়ায় জিহাদি বইসহ জেএমবি সদস্য গ্রেফতার

বগুড়ায় বিপুল পরিমাণ জিহাদি বই ও সিডিসহ নিষিদ্ধঘোষিত ইসলামি জঙ্গি সংগঠন জামাআ‘তুল মুজাহিদীনের (জেএমবি) এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত জেএমবি সদস্য খোরশেদ আলম (৩০) গাইবান্ধার...

মোবাইল ফোনে প্রেমের প্রতারণা : বগুড়ায় ফেঁসে গেছেন দুই সাংবাদিক

মোবাইল ফোনে প্রেমের নামে প্রতারণা করে পাবনা থেকে এক যুবককে বগুড়ায় ডেকে এনে দুই সাংবাদিকের সহযোগিতায় নগ্ন ছবি তুলে পত্রিকায় ছাপানোর হুমকি ও চাঁদা দাবি করায় ফেঁসে গেছেন বগুড়ার দুই সাংবাদিক। এ ঘটনায়...

ক্ষেতলালে মাদরাসা শিক্ষক-শিক্ষিকা অবরুদ্ধ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিনাই দারুল উলুম দাখিল মাদরাসায় ক্লাস ফাঁকি, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পরিচালনা কমিটি শিক্ষক নিয়োগের পাঁয়তারার অভিযোগে ওই প্রতিষ্ঠানের অভিভাবক ও শিক্ষার্থীরা গতকাল...

তিন স্থানে উদ্ধার করা ইয়াবা ও ফেনসিডিল পুলিশের কাছ থেকে উধাও!

কুমিল্লা জেলা পুলিশের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ থাকার পরও রহস্যজনক ভূমিকা পালন করছে জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অবৈধ পণ্য ও মাদকদ্রব্য আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ আগের চেয়ে এখন অনেক বেশি। গত সোমবার থেকে...

গুগলে বর্ণাঢ্য জীবনের ছবি

অফিসে থাকার সময় কেমন করে সময় কাটান গুগল কর্মকর্তা-কর্মচারীরা? এ প্রশ্নের উত্তর জানতে অনেকেই এখন খুলে বসছেন কম্পিউটার, ইন্টারনেট, ওয়েবপেজ। সম্প্রতি গুগল তাদের ‘লাইফ এট গুগল’ নামের গুগল পাস পেজে...

সহজে লোগো তৈরিতে সোথিংক

প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রয়োজনে প্রায়ই লোগো তৈরির দরকার হয়। তবে ইলাস্ট্রেটর বা অন্য কোনো গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার না জানলে নিজে নিজে লোগো তৈরি করা সম্ভব হয় না। তবে স্বল্প জ্ঞান নিয়ে সহজেই...

ঘুরে দাঁড়াচ্ছে মাইস্পেস

জনপ্রিয়তা ফিরে পেতে শুরু করেছে এক সময়ের শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট মাইস্পেস। ২০০৩ সালে চালু হওয়া সাইটটির বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ৪ কোটি হতে চলেছে। মাইস্পেস সূত্র জানায়, গত মাসে সাইটটির নতুন...

এক সঙ্গে নোবেল ও শখ

কোনো বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে কাজ করলেন দর্শকনন্দিত তারকা নোবেল ও শখ। আকতার ম্যাট্রেসের নতুন বিজ্ঞাপনচিত্রে তারা একসঙ্গে পারফর্ম করলেন। এ প্রথম তাদের দুজনকে জুটিবদ্ধ করলেন সময়ের তরুণ মেধাবী বিজ্ঞাপন...

বিগড়ে গেলেন সাইফ

বলিউডের বহুল প্রতীক্ষিত সাইফ আলী খান ও কারিনা কাপুরের বিয়ের দিন এগিয়ে আসছে। এজেন্ট বিনোদ ছবিটি মুক্তির পর পরই মার্চের শেষে সাইফিনা জুটি বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে। দুই পরিবার যখন বিয়ের প্রস্তুতি...

বরিশালে শেষ সংলাপ

বিজয়ের ৪০ বছরপূর্তি এবং দলের যুগপূর্তি উপলক্ষে আগামী ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি বরিশাল অশ্বিনী কুমার মিলনায়তনে ৫ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করতে যাচ্ছে বরিশালের নাট্যদল নাট্যম। নাট্যোৎসবে আগামী ২৬...

সুইটি-শুভ নতুন জুটি

অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় রঙিন প্রজাপতিগুলো এখন সাদা কালো নামের একটি খ- নাটকে জুটি হয়ে অভিনয় করলেন তানভীন সুইটি ও শাহরিয়ার শুভ। গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি নাটকটির শুটিং হয়েছে ঢাকার গাজীপুর এবং...

মিউজিক আওয়ারে আজ সামিনা

সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী আজ আসছেন ফোনোলাইভ স্টুডিওতে। দিগন্ত টেলিভিশনের সাপ্তাহিক লাইভ মিউজিক্যাল প্রোগ্রাম রয়েল টাইগার মিউজিক আওয়ারে তিনি গান পরিবেশন করবেন। অনুষ্ঠানটি রাত ১১টা ১৫ মিনিটে দিগন্ত...

পুনমকে তসলিমার ভর্ৎসনা

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে ভারতের বিতর্কিত মডেল পুনম পান্ডের কঠোর সমালোচনা করেলেন সে দেশে নির্বাসিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন। পুনম পান্ডের বিতর্কিত কর্মকা- এবং টুইটারে তার আপলোড করা...

ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করার প্রস্তাব শেখ হাসিনার

 

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য ইউরোপীয় ইউনিয়নকে লবিং করারও আহ্বান জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা জানায়, গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেন ল্যামবার্ট এমপির নেতৃত্বে...

সাগর-রুনি খুনিদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চলবে : সাংবাদিক প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ

 

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেফতার এবং বিচার দাবিতে সাংবাদিক সমাজ একাট্টা হয়ে আন্দোলন-কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেফতারসহ তিন দফা দাবিতে গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে ঐক্যবদ্ধ সাংবাদিক...

রাণীনগরে দোররা : ফতোয়াবাজ ও মাতবর গ্রেফতার ॥ ওসিসহ ৫ জনকে হাইকোর্টে তলব

 

গ্রাম্য সালিশে দোররা মারার ঘটনায় নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে গতকাল বুধবার ফতোয়াবাজ হাফেজ নূর আলম (২৩) ও গ্রাম সালিশ কমিটির সদস্য মাতবর আফজাল সরদার (৫০)কে গ্রেফতার করেছে। নওগাঁর রাণীনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে গ্রাম্য সালিশে গৃহবধূ ও তার স্বামীর বন্ধুকে জরিমানাসহ ১০১ দোররা মারার...

রংপুরে জমি দখলের চেষ্টায় রণক্ষেত্র

 

রংপুরে যুবলীগ, ছাত্রলীগ মোটর শ্রমিকলীগের নাম ব্যবহার করে মাথায় হলুদ পট্টি বেঁধে তীর-ধনুক নিয়ে জমিদখলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের লাঠিচার্জের ঘটনায় শহরের পার্কের মোড় থেকে মডার্ন মোড় পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়।...

আটোয়ারীতে জীবন্ত মানুষ কবরে এলাকায় চাঞ্চল্য

 

পঞ্চগড়ের আটোয়ারীতে এক জীবন্ত মানুষ ভাঙা কবরে প্রবেশ করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন। মঙ্গলবার রাত ৯টায় উপজেলার তোড়িয়া শিকিপাড়া পারিবারিক গোরস্তানের একটি পুরাতন ভাঙা কবরের ওপর সাদা কাপড় টাঙ্গিয়ে তোড়িয়া (আগাপাড়া) গ্রামের জনৈক সমির উদ্দিনের পুত্র দবিরুল ইসলাম (৪৫) অজ্ঞাত কারণে ওই কবরে প্রবেশ করে...

বগুড়ায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

 

বগুড়ায় আমেরিকায় তৈরি অত্যাধুনিক নাইন এমএম পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হচ্ছে শহরের নিশিন্দারা খাঁ পাড়ার মৃত রশিদ মোল্লার ছেলে আবদুল্লাহ আল-জুবায়ের ওরফে রনি (২৮) ও চকসুত্রাপুর জহুরুলপাড়ার আবদুর রহমানের ছেলে রেজাউল ইসলাম (৩৪)। তারা নিজেদের শহর যুবলীগের সদস্য দাবি করলেও শহর...


প্রিন্টিং সংস্করণ